শেখ ফরীদের চশমা

ভূমিকা চট্টগ্রামে আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত ও বহুল পরিচিত এক কিংবদন্তি— শেখ ফরিদের চশমা। চট্টগ্রামের বর্তমান প্রজন্মের নিকট কতটুকু পরিচিত তা তর্কসাপেক্ষ হলেও, গত শতাব্দীতেও সকলের কাছেই ছিল অতিপরিচিত এক নাম। চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত উক্ত জায়গায় বর্তমানে একটি নান্দনিক সৌন্দর্যের মসজিদ আছে। একসময় এই জায়গায় ছিল পাহাড়। পাহাড় বেয়ে গড়িয়ে পড়া ঝর্ণা নিয়েই শেখ ফরিদের চশমার কিংবদন্তি। […]