আয়নায়ে হিন্দুস্তান: শায়খ আঁখি সিরাজুদ্দীন উসমান

পূর্বপ্রকাশিত ‘দিল্লি পর্ব’র ধারাবাহিকতায়…   দিল্লি থেকে স্থায়ীভাবে বাংলায় প্রত্যাবর্তন আঁখি সিরাজ যখন লখনৌতিতে প্রত্যাবর্তন করলেন, সময়কাল ছিল ১৩২৭/২৮ খ্রিস্টাব্দ। তখন দিল্লির সুলতান ছিলেন মুহাম্মদ বিন তুঘলক (রাজত্ব ১৩২৫-৫১ খ্রি.)। দাবি করা হয়, মধ্যযুগের সবচেয়ে যোগ্য ও দক্ষ সুলতান ছিলেন তিনি। আবার অনেকে ‘পাগল সুলতান/খামখেয়ালি রাজপুত্র’ বলেও অভিহিত করেন। পিতা গিয়াসউদ্দিন তুগলক (রাজত্ব ১৩২০-২৫ খ্রি.) […]