লেখালেখিসহ নানা সামাজিক এক্টিভিটির সাথে নিজেকে শরিক রাখার চেষ্টা করেন। জন্ম, বেড়ে ওঠা নড়াইলের এক গ্রামে। ঢাকায় আগমন ‘ভালো’ শিক্ষায় ‘শিক্ষিত’ হতে। উচ্চমাধ্যমিক ঢাকাতেই। বস্ত্রপ্রকৌশলের উপর ডিগ্রী নিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে। নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছ্যন্দবোধ করেন। ধর্মতত্ত্ব, দর্শন ও ইতিহাস পাঠই তাঁর আগ্রহের জায়গা।
প্রকাশিত গ্রন্থ:
মুতাযিলা ইতিহাস ও দর্শন, গ্রন্থিক, ২০২৩
রুমি এবং নারী সুফি ঐতিহ্যের আরেক বয়ান, গ্রন্থিক, ২০২৪
সুফি দর্শন ও প্রেম : রুমি কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানে, গ্রন্থিক, ২০২৫