লক্ষ্য ও উদ্দেশ্য

১. ঐতিহাসিকভাবে সুফি-সমাজের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম নিয়ে গবেষণা করা।
২. সুফি-সমাজের চিন্তা ও কার্যক্রম নিয়ে সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, শিক্ষক ও গবেষক, নীতিনির্ধারক সর্বোপরি জনপরিসরে আলোচনার আয়োজন করা।
৩. সুফি-সাহিত্যের বহুমুখী অনুবাদ করা।
৪. আন্তর্জাতিক পরিমণ্ডলে সুফি-সমাজের মেলবন্ধনে কার্যকর ভূমিকা রাখা।
৫. সুফি-সমাজের বিভিন্ন তরিকা, ধারা, দরবারের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত ও পরিবেশ (কমন গ্রাউন্ড) তৈরি করা।
৬. বাংলাদেশ রাষ্ট্রের নীতিনির্ধারণে সুফি-সমাজের চিন্তা ও মতামতকে গুরুত্ব সহকারে হাজির করা।
৭. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুফি-সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করা।