ময়মনসিংহের প্যাট্রন সেইন্ট হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি

রুম শহরের বাদশাহ তুমি বাবা শাহ সুলতান মদনপুর আইসা উড়াইলা ইসলামের নিশান।।[1] রোম সাম্রাজ্যের অধীন তৎকালীন আনাতোলিয়া বা এশিয়া মাইনর অঞ্চল (মতান্তরে বলখ রাজ্য) থেকে বর্তমান ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় আগত একাদশ শতাব্দীর প্রখ্যাত হলেন, হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি।[2] মতপার্থক্য বিদ্যমান থাকা সত্ত্বেও ঐতিহাসিকদের অনুমান, তিনি বাংলায় আগত প্রথম সুফি।[3] ১০৮২ হিজরিতে (১৬৭১ খ্রিস্টাব্দ) […]