বাংলার সুফি সংগীত: ইতিহাস, পরিধি ও বৈচিত্র্য

বাংলা অঞ্চলের সুফি সংগীতের ইতিহাস বাংলায় ইসলামের বিস্তার, সুফি সাধকদের আগমন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে ইসলামি আধ্যাত্মিকতার মিথস্ক্রিয়ার ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলায় আগত সুফিরা স্রেফ ধর্মপ্রচারকের ভূমিকায় এখানে অবস্থান করেননি। সময়, সমাজ ও বাস্তবতার প্রয়োজনে নানা যুগান্তকারী ভূমিকায় নিজেদের অর্পণ করেছেন। তাঁরা কখনো ছিলেন ধর্মীয় জ্ঞান-ঐতিহ্যের শিক্ষকরূপে, কখনো বৈষম্য-বেইনসাফির দূরীকরণে সমাজসংস্কারকের ভূমিকায়, কখনো জুলুম প্রশ্নে […]