বাংলার কৃষক ও সুফি সমাজ: বাংলা সনের চর্চায় ঐতিহ্যের সুলুকসন্ধান

বাংলায় ইসলাম প্রচার ও প্রসারে একক নেতৃত্ব দিয়েছেন সুফি সমাজ। ইসলাম প্রচার-প্রসারে বাংলার সুফি সমাজ উপমহাদেশে সবচেয়ে সফলতা কেন ও কিভাবে অর্জন করলেন তা নিয়ে গত প্রায় দেড়শ বছর ধরে আলাপ আলোচনা চলছে। বাংলায় ব্রাহ্মণ্যবাদের আধিপত্যের ফলে সামাজিক বর্ণপ্রথা, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সুফি সাধকদের সহজাত আচরণ ও সাংস্কৃতিক মিশ্রণ, জঙ্গল কেটে বসবাস উপযোগী করায় মুসলমানদের […]