বাংলায় গাউছে পাকের বংশধর: প্রাথমিক পরিচিতি

আন্তর্জাতিক সুফি-সমাজে যে ৪টি তরিকা ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও বিপুলভাবে সমাদৃত— কাদেরিয়া, চিশতীয়া, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া— তন্মধ্যে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড়পীর আবদুল কাদের জিলানীর বংশধরই বাংলায় সবচেয়ে বেশি পরিমাণে আগমন করেছেন। কেবল আগমনই নয়, বাংলায় ইসলামের প্রচার-প্রসারে, সুফি-সমাজ ও সংস্কৃতির বিস্তারে ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। গাউছে পাকের বংশধরধের এই ভূমিকা নিরূপণে প্রথমেই তাঁদের পরিচয় ও জীবনকর্ম […]