তুর্কি সমাজ ও রাজনীতিতে সুফিবাদের গতিশীল ও বহুমাত্রিক ভূমিকা

ভূমিকা কোনিয়া হলো তুরস্কের সেই শহর, যেখানে ইসলামি আধ্যাত্মবাদের (mysticism) প্রধান স্তম্ভগুলো একত্রিত হয়েছে। আনাতোলিয়ার দক্ষিণ-মধ্যভাগে অবস্থিত কোনিয়া তুরস্কের সুফিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত। ইসলামের সামগ্রিক ইতিহাসে, উমাইয়া সাম্রাজ্যের শেষদিকে আরব বিজেতাদের মাধ্যমে ইসলামের সংস্পর্শে আসা এই শহর তিনজন মহৎ সুফির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল, যারা পরবর্তীতে আশেপাশের তুর্কি শহরগুলোতে আধ্যাত্মিক চেতনা […]