খান জাহান আলীর স্থাপত্যকর্ম: ইতিহাস থমকে আছে যে দেয়ালে

বাংলার আবহাওয়া বৈচিত্র্যময়। পাহাড়ি অঞ্চল বৃষ্টিমুখর আর ভাটি অঞ্চল সমুদ্রের লোনাপানিতে বিধৌত। জমিন তাই কর্দমাক্ত। বাতাস কখনো শুকনো, কখনো বা জলীয় বাষ্পে ভরপুর। গ্রীষ্মের প্রখর রোদে খালবিল খাঁ খাঁ করে তো বর্ষার ভারী বর্ষণ আঁচড়ে পড়ে পাহাড় পেরিয়ে লোকালয়ে। ভাসিয়ে দেয় শহর-বন্দর-প্রান্তর। তাই এখানকার স্থাপনা টিকে থাকতে পারে না দীর্ঘকাল। রং ফ্যাকাশে হয় দ্রুত, […]