হযরত পীর বদর আউলিয়া: চট্টগ্রাম আবাদকারী ঐতিহাসিক সুফি

চট্টগ্রামের আরেক নাম “বারো আউলিয়ার দেশ”। বারো আউলিয়ার মধ্যে পীর বদরউদ্দীন আল্লামা ওরফে বদরে আলম বা বদর পীর (রহঃ) সবচেয়ে প্রসিদ্ধ। তাঁকে বারো আউলিয়ার নেতা এবং অভিভাবক স্থানীয় ব্যক্তিত্ব (Patron Saint) হিসেবে গণ্য করা হয়ে থাকে। শুধু চট্টগ্রামেই নয়, নদীমাতৃক বাংলাদেশের সব জায়গাতেই পীর বদর আউলিয়া সমানভাবে সম্মানিত। বিভিন্ন ঐতিহাসিক পরিচয় বহন করলেও তিনি “দরিয়ার […]

খান জাহান আলীর খলিফাতাবাদ: বাংলায় খেলাফত ও তার শাসনব্যবস্থা

  তিনি বাংলাদেশের মুসলমানদের কাছে একজন সুফি-দরবেশ হিসেবে সবিশেষ খ্যাত হলেও ঐতিহাসিকভাবে তিনি এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাঁকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের ইতিহাস নিয়ে আলোকপাত করা প্রায় অসম্ভব। কারণ, তাঁর জীবন ছিল বৈচিত্র্যময়। সেনানায়ক, আলেম, দরবেশ, সংস্কারক এবং শাসক হিসেবে তাঁর কৃতিত্বের সাক্ষী হয়ে আছে খুলনা-যশোরের বিস্তৃত অঞ্চল।   তাঁর সময়ের বাংলার ইতিহাসের সংরক্ষণ সে-অর্থে হয়নি […]

দক্ষিণ বাংলার সমাজ-ব্যবস্থায় হজরত খানজাহান আলীর অবদান

এঁর অর্থ তাঁর জীবনের অন্য সমস্ত দিক একপাশে রাখলেও তিনি একজন সমাজসংস্কারক হিসেবে প্রায় দুঃসাধ্য কীর্তি গড়ে তুলেছেন। দরবেশ হিসেবে তিনি যেমন মানুষের অন্তরে আধ্যাত্মিক প্রেরণা সঞ্চার করেছিলেন, তেমনি মানুষের বসবাসের যথাযথ বন্দোবস্তের জন্য তৈরি করেছেন অসংখ্য রাস্তাঘাট, মসজিদ ও দিঘি। গড়ে তুলেছেন শহর। জীবনীকার সৈয়দ ওমর ফারুক হোসেন মন্তব্য করেছেন, “তিনি হাবেলী খলিফাতাবাদ পরগনায় […]

ফরায়েজি আন্দোলনের প্রাক্কালে হাজী শরীয়তুল্লাহ

সময়ে সময়ে আরোপিত বৈষম্যমূলক করের বোঝা, চিরস্থায়ী বন্দোবস্তের কষাঘাত আর নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের স্টিম রোলার—সবমিলিয়ে কলোনিয়াল পিরিয়ডে মুসলমানদের ইতিহাস এক নিদারুণ উপাখ্যান। সুলতানি, মুঘল আর নবাবি সময়ে বাঙালি মুসলমান সামাজিকভাবে যতটা প্রভাব-প্রতিপত্তির অধিকারী ছিল, কলোনিয়াল পিরিয়ডে এসে তা একেবারে তলানিতে এসে যায়। ইসলাম সীমাবদ্ধ হতে থাকে ব্যক্তিগত চর্চায়; যুক্ত হয় কিছু সামাজিক কুসংস্কারও। এমন ক্রান্তিকালে […]

হাজী শরীয়তুল্লাহ’র ফরায়েজি আন্দোলন: দশটি ফালসাফা

তার এই ফরায়েজি ফালসাফা ওয়াহাবি আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়। A. R. Mallick যেমনটা বলেছেন, “The doctrines and tenets of the two nineteenth century reform movements which go by the name of the Faraidi and the Wahhabi movements, appear to be analogous to those of puratanic movement in Arabia, started considerably earlier by one Muhammad […]